দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ নভেম্বর ২০২৫, ১৫:৫৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৭:১৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ এই স্লোগানকে সামনে রেখে চলছে দলটির এবারের নির্বাচনি কার্যক্রম।

দ্বিতীয় দিনে সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সাক্ষাৎকার শুরু হয়েছে। শেষ হবে রাত ৯টায়।

এর আগে রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

এনসিপি সূত্রে জানা গেছে, সারা দেশের ১০টি বিভাগ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীরা বিভাগ অনুযায়ী পৃথকভাবে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। এতে দলীয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে কনভেনশন হল প্রাণবন্ত হয়ে উঠেছে।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম জানান, রবিবার প্রথম দিনে ৩৯১ জন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগ থেকে ৩০ জন, রাজশাহী বিভাগের ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ৪২ জন, ঢাকা বিভাগের ৬৫ জন, বরিশাল বিভাগের ৩১ জন, রংপুর বিভাগের ৪৩ জন, ফরিদপুর বিভাগের ৪১ জন, ময়মনসিংহ বিভাগের ৪০ জন, কুমিল্লা বিভাগের ৪৫ জন এবং সিলেট বিভাগের রয়েছেন ১২ জন।

এর আগে রবিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তখন তিনি জানান, এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৪৮৪ জন।

/এমকে/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি