ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় বিএসপি চেয়ারম্যানের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)'র চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থী এমন হামলার শিকার হওয়া আসন্ন নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।”

এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার প্রতিফলন বলে অভিযোগ করেন তিনি। ৫ আগস্টের পর থানা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার উদাসীনতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার আশঙ্কা, এসব অস্ত্র আগামী নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।

ড. সাইফুদ্দীন আহমদ আরও বলেন, “একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে কঠোরভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি।”

/এমকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক