যেকোনও মূল্যে মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে হবে: জাতীয় পার্টির একাংশের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার (১৫ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি।

যেকোনও মূল্যে মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে হবে এবং গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে।

কারণ মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরব, আত্মপরিচয় ও অস্তিত্ব। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন।

বিবৃতিতে তারা আরও বলেন, যেকোনও মূল্যে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থেকে উদার গণতান্ত্রিক, সাম্য, মৈত্রী, প্রগতি ও বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন মহান মুক্তিযোদ্ধারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা সেই স্বপ্নের বাংলাদেশ এখনও প্রতিষ্ঠা করতে পারিনি।

জাতীয় পার্টির নেতারা বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময় ঘোষণা করেছিলেন— মুক্তিযোদ্ধারাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সম্প্রসারণ করেছিলেন এবং দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। একইসঙ্গে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তিনি অনন্য অবদান রেখেছিলেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর: জামায়াত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি