বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অধরাই রয়ে গেছে: তানিয়া রব

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, বীর মুক্তিযোদ্ধারা, জাতিসহ যে আত্মত্যাগ করেছিল সেই লক্ষ্য অধরাই রয়ে গেছে। আজকে পর্যন্ত আমাদের এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এর পরও আমরা কাঙ্ক্ষিত জায়গাটি ছুঁতে পারছি না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তানিয়া রব বলেন, যে জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ হলো, সংস্কারমুখী সমস্ত জায়গাগুলোতে যে ঔপনিবেশিক মান্ধাতা আমলের যে রীতিনীতি রয়েছে, তার বিরুদ্ধে গিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারটিকে আমরা সামনে নিয়ে এসেছিলাম, সেই সংস্কারের জায়গাগুলো যদি কার্যকর করা না যায়, তাহলে শুধুমাত্র একটি নেহায়েত নির্বাচনই হবে, কিন্তু আমি মনে করি না, জন আকাঙ্ক্ষা তার মধ্য দিয়ে পূরণ হবে।

তিনি বলেন, আজকের বিজয় দিবসে আকাঙ্ক্ষা একটাই করতে চাই, জনমত ও রাজনৈতিক মত সবাই যদি এই বিষয়ে আন্তরিক ও সৎ হয় তাহলে আমরা হয়তো ওই অধরা জায়গাটিকে কিছুটা হলেও ছুঁতে পারবো।

এসময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?