বিচার-সংস্কার-নির্বাচন এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ: জোনায়েদ সাকি

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারাই এখন সংস্কার এবং নির্বাচনকে কোনোভাবে ব্যাহত করবে— তারাই দেশ ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার এবং বিচারের যে পথরেখা— তা সফল করতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

পতিত ফ্যাসিস্টরা গুপ্ত হামলার মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার মধ্য দিয়ে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের পরিবেশ যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশে নির্বাচনকে সফল করতে হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, আজকে আমরা যখন বিজয় দিবস পালন করছি, তখন আমাদের শহীদদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে। এই দেশের বিচার, সংস্কার এবং নির্বাচন— এটাকে সফল করতে হবে। আমরা যেমন হত্যাকারীদের বিচার চাই, তেমনি বাংলাদেশ সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে— এটাই ছিল শহীদদের আকাঙ্ক্ষা। এই সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে গেলে আজকে বাংলাদেশে নির্বাচন অপরিহার্য। পতিত ফ্যাসিস্টরা তাদের দেশি-বিদেশি পৃষ্ঠপোষকদের নিয়ে আমাদের গণঅভ্যুত্থানের আবেদনকে ব্যর্থ করতে চায়। শুধুমাত্র পতিত ফ্যাসিস্ট না, এদের পাশাপাশি কোনও কোনও রাজনৈতিক মহল চেষ্টা করছে যাতে নির্বাচন পিছিয়ে যায়।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর একসঙ্গে থাকা দরকার, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এর পাশাপাশি যদি ন্যূনতম ঐকমত্য থাকে, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে সক্ষম হবো। আর না হলে এই বিরোধের ফাঁক ধরে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করা হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী