একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ডিসেম্বর ২০২৫, ০০:৫১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০০:৫১

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। জাতীয় নির্বাচন ও গণভোট বানচালের জন্য একটি মহল নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তবে বাংলাদেশ কোনও চরমপন্থাকে গ্রহণ করবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীত ধারায় নিয়ে যাওয়া হয়েছে। এ কারণেই দেশের জনগণকে গণঅভ্যুত্থানে সামিল হতে হয়েছে। একটি পক্ষ এখনও নিজেদের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের ক্ষমতায় বসানো হয়েছে, বাস্তবে তারাও মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারেনি এবং বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

এ কারণে কখনও ধর্মের নামে, কখনও নানা মতাদর্শের নামে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বহুত্ববাদী ও সহিষ্ণু সমাজে হিংসা ও ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে।

সাইফুল হক বলেন, বাংলাদেশ অতীতে যেমন কোনও চরমপন্থা গ্রহণ করেনি, তেমনি ভবিষ্যতেও কোনও চরমপন্থা গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন ও গণভোট বানচালের লক্ষ্যে নানা মহল সক্রিয় হয়ে উঠেছে। তবে কোনোভাবেই আগামী জাতীয় নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে নিপতিত করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ, শিল্পাঞ্চল কমিটির নেতা মোহাম্মদ সুমন, হালিম ভুইয়া, নান্টু দাশসহ পার্টির মহানগর পর্যায়ের নেতারা।

/এমকে/এম/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?