ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার

ঢাবি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১২ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১২

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতি এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। মিছিল শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কুশপুত্তলিকা দাহ করে তারা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের টিএসিতে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। 

মিছিলে ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘হাদিরা মরে না, জুলাই হারে না, ‘জনগণের ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আমার ভাইরে ফেরায় দে, নাইলে গদি চাইড়া দে’, ‘জাহাঙ্গীর তুই জবাব দে, রুমি মরলো কেন’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সঙ্গে’, মিটিং করে জাহাঙ্গীরকে, রক্ষা করা যাবে না’, নানান স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। 

সংক্ষিপ্ত বিক্ষোভে সংগঠনটির জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, “হাদিকে হত্যাকারীদের অবশ্যই গ্রেফতার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেফতারের কোনও দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনও দাবি জানানো যায় না।”

তিনি বলেন, “আগামীকাল শুক্রবার বাদে আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায় করা হবে। জাহাঙ্গীরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মুক্তির যে চেষ্টা করা হয়েছিল, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আল্টিমেটাম যারা দিয়েছে তাদের কোনও খোঁজ-খবর নেই।”

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
সর্বশেষ খবর
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন