ঢাকা-১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ নাহিদ ইসলামের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন। 

এদিকে, নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন এবং নাহিদ ইসলামকে শুভকামনা জানান। আতিকুর রহমান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। 

আতিকুর রহমান তার পোস্টে লেখেন, “দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড়ো জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহত্তর ঐক্যের স্বার্থে আমি ঢাকা-১১ আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।”

তিনি আরও লেখেন, “দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড়ো জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে এই আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে সাধ্যমতো চেষ্টা চালিয়েছি।”

নেতাকর্মী ও বিশেষ করে নারী কর্মীদের অবর্ণনীয় ত্যাগের কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোটের প্রার্থী নাহিদ ইসলামের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি