‘৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন’

ঢাবি প্রতিনিধি 
০২ জানুয়ারি ২০২৬, ১৯:৪০ আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২০:১২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। 

জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে সমাবেশ শুরু হয়। গত ২৬ ডিসেম্বর থেকেই হাদি হত্যার বিচার দাবিতে ধারাবাহিকভাবে শাহবাগে কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। ২৯ ডিসেম্বর ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শীর্ষক অনলাইন কর্মসূচি ঘোষণার পর আজ আবারও শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি।

সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, “আমরা সরকারকে ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম, যার মধ্যে আর ২২ দিন বাকি আছে। এর মধ্যে যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার ব্যর্থ হয়, তবে আমরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। ৩০ কার্যদিবস পর আমরা সরকার পতনের একদফা আন্দোলন শুরু করব।” 

তিনি আরও দাবি করেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে শুধু ঘাতকদের নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা মদদদাতা হিসেবে রয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে হবে। 

তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, “হাদিকে গুলি করার ২১ দিন পার হলেও মূল খুনিদের গ্রেফতার করার কোনো সদিচ্ছা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। ডিএমপি কমিশনার দাবি করেছিলেন মূল ঘাতক মেঘালয়ে গ্রেফতার হয়েছে, কিন্তু মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। সরকার বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে।” তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তারা মূলত অভিযুক্তদের পরিবারের সদস্য, প্রকৃত ঘাতক নয়। 

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) তারা দেশের সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে যাবেন এবং হাদি হত্যার বিচারে সবার সহযোগিতা চাইবেন। রাজপথে থেকে এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সংগঠনের নেতাকর্মীরা।

শাহাবাগ থানার এসআই মনমহোথ হালদার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  ইনকিলাব মঞ্চ শাহবাগ ত্যাগ করেছে। তবে তাদের কিছু সমর্থক এখনও  সেখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর জখম হন। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়। 

/এসটি/ 
সম্পর্কিত
সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
সর্বশেষ খবর
ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি!
ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি!
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী পাকিস্তান
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান