আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামুনুল হককে ইসির শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলটির আমির মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে মামুনুল হককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ১৭ জানুয়ারি ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। তবে, নির্ধারিত সময়ের আগেই নির্বাচনি প্রচারণা চালানোয় মামুনুল হকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনেই নিজ দলের লিফলেট বিতরণ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

/এএজে/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা