ইসলামী আন্দোলনের অভিযোগ নিয়ে জামায়াতের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৩

সংবাদ সম্মেলনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় এক বিবৃতিতে তিনি বলেন, আল্লাহ ও তার রাসূল (সা.)-এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিষ্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। 

তিনি বলেন, গাজী আতাউর রহমান ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে’ বলে যে মন্তব্য করেছেন, তাও সঠিক নয়। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে তিনি এমন মন্তব্য করেছেন।

জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের প্রেক্ষিতে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারও সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না।

জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে ইসলামী আন্দোলনের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট থেকে বের হয়ে একক নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তখন তিনি জামায়াতের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত