আমাদের সঙ্গে একমত হওয়া দলগুলো নিয়েই নির্বাচনি মাঠে থাকবো: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৭ জানুয়ারি ২০২৬, ০৩:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:২০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের সঙ্গে একমত হওয়া দলগুলো নিয়েই আমরা নির্বাচনি মাঠে থাকবো।

জামায়াত ও এনসিপিসহ ১১ দলের আসন সমঝোতা থেকে ইসলামী আন্দোলনের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ঝিগাতলায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যালয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

শুরুতেই তিনি উত্তরার অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেন।

জোটের বিষয়ে আসিফ বলেন, আমরা ১০ দল নির্বাচনে অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। ইতোমধ্যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনি কর্মকাণ্ড চালাবো। 

তিনি বলেন, ময়মনসিংহে একজন প্রার্থীর অনুসারীর ওপর হামলা হয়েছে। এসব বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে।

বিএনপির এক প্রার্থীর রিটকারীর ওপর হামলার ঘটনাকে দুঃখজনক অভিহিত করে সাবেক এই উপদেষ্টা বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। কমিশনের সক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এছাড়া নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। প্রার্থী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এবার নির্বাচনে জনগণের রায় নিয়ে নির্বাচিত হবেন ১০ দলের প্রার্থীরা। জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে, সেই প্রত্যাশার কথা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
এটি বাজেট নয়, প্রতারণার দলিল: নাহিদ ইসলাম
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
ভোট জালিয়াতি ইস্যুতে চাপে ট্রাম্প
সর্বশেষ খবর
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ