জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জানুয়ারি ২০২৬, ০৯:০৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:০৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ডায়াস্পোরা অ্য়ালায়েন্সের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘রাষ্ট্র সংস্কারে গণভোট ও ভবিষ্যতের বাংলাদেশ’ শিরোনামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফতে মজলিস মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ তকি উল্লাহ এবং এবি পার্টির মালয়েশিয়া সদস্য সচিব ড. সোহেল মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আলোচনা সভায় ২০২৬ সালের গণভোটের প্রেক্ষাপট, গণভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মতামত দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের মুখ্য সংগঠক আল আমিন।

এনসিপির মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

/এমকে/এম/ 
সম্পর্কিত
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সর্বশেষ খবর
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
কেন্টে বাংলাদেশের খালেদ আহমেদ
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা