জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার মামুনুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ১৯:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:৪৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার সঙ্গে নিয়ে ঢাকা-১৩ আসনকে সাজাবো।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, পরাজিত শক্তি চব্বিশের জুলাই বিপ্লবকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্যই চব্বিশের নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ১০ দলীয় নির্বাচনি ঐক্য গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, একটি দলকে প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কথা বলে আবার ইনিয়েবিনিয়ে ‘না’ এর পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। এমন দ্বিচারিতা ও মোনাফেকি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে না, ইনশাআল্লাহ। মুনাফেকি আর ভাঁওতাবাজির রাজনীতি করে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয়।

মোহাম্মাদপুর আদাবর ও শেরেবাংলা নগরকে সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মামুনুল হক বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। রিকশা প্রতীক নিয়ে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাবো।

ঢাকা-১৩ আসনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, ইনশাআল্লাহ বিভেদের রাজনীতির দিনশেষ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা যা করতে পারবো, তাই বলবো। যা বলবো জীবন দিয়ে বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।

ঢাকা-১৩ আসনে ১০ দলীয় নির্বাচনী লিয়াজোঁ কমিটির আহ্বায়ক মুফতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা নাঈমুল হক আজিজী, মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা আল আবিদ শাকিরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন— বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসাইন মিয়াজী, খেলাফত মজলিসের ঢাকা মহানগরের সদস্য মোতালেব খান,  বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শাপলা চত্বরে শহিদের বাবা বাচ্চু মিয়া, ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদের বাবা ফিরোজ, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, লিয়াজোঁ কমিটির সদস্য মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, এনসিপির মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট লুতফুল কবির, আবু সুফিয়ান, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি