১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার নিন্দা এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় একটি এতিমখানা পরিদর্শন ও গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল যুবক এই হামলা চালায়। এতে জোটের অন্তত দুই জন কর্মী গুরুতর আহত হন।

এনসিপির অভিযোগ, সেখানে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের নেতাকর্মীরা নিয়মিত বিভিন্নভাবে জোটের কর্মীদের নির্বাচনি প্রচারণার সময় বাধা দিয়ে আসছে।

গত দুই দিনে বিএনপির নেতাকর্মীরা আবদুল্লাহপুরে একজন জামায়াতকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। খিলক্ষেত বরুয়া এলাকায় নির্বাচনি অফিস উদ্বোধনের সময় মব সৃষ্টি করে বাধা, তুরাগের বামনারটেকে নির্বাচনি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলা, নিকুঞ্জতে নানাভাবে মহিলা জামায়াত কর্মীদের হুমকি দেওয়াসহ নির্বাচনি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে এসএম জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন। অথচ তার পরদিনই এই ন্যাক্কারজনক হামলা সংঘটিত হলো।

এনসিপির অভিযোগ ৫ আগস্ট থেকে অবাধ্য দলীয় কোন্দল, চাঁদাবাজি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দলীয় কর্মী, সাধারণ মানুষ ও ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটছে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির সন্ত্রাসীদের দ্বারা একজন এমপি প্রার্থীর ওপর এমন ন্যাক্কারজনক হামলায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে।

এনসিপি মনে করে, নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতাকে সহিংসতায় রূপ দেওয়া গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী