দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৬, ২০:৪৯ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঘুরে পুনরায় বাংলামোটর এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্য সচিব এস এম শাহরিয়ার, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাবেদ রাসিন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘‘ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন গণঅভ্যুত্থানের নেতার ওপর হামলা আমাদের মাঝে আশঙ্কা সৃষ্টি করে। সারা দেশে যেভাবে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চলছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, তাতে আমাদের একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় হচ্ছে।’’

এসময় তিনি প্রশাসনকে দ্রুতভিত্তিতে হামলাকারীদের গ্রেফতার এবং সারা দেশে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
‘ধর্ষণের’ অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত