ঢাকা-৮ 

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩

ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “একটি দলের নেতাদের কথা ও কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। তবে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সেদিন বাড়ি ফিরতে পারবেন না। চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের  হাত-পা ভেঙে দেওয়া হবে। ”

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন তিনি অফিসার্স কলোনি, মমিনবাগসহ পার্শ্ববর্তী এলাকায় ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 

বিপক্ষ দলের প্রতি ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা জানতে পেরেছি গুলিস্তানে এরই মধ্যে সব হকিস্টিক ও স্ট্যাম্প বিক্রি শেষ হয়ে গেছে। তারা যে পথেই আসুক, তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা নিজেরা আইন হাতে তুলে নেবো না; বরং জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবো।” 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ঢাকা-৮ আসনে আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছি। এই আসনে এমন নেতা আছেন যিনি সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন এবং পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। আমাকে লড়াই করতে হচ্ছে এই চাঁদাবাজদের বিপক্ষে।” 

পাটওয়ারী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না। তারা পরিবর্তন চান। তাই এবার নির্বাচনে ১১-দলীয় জোটের বিজয় হবে।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি