ঢাকা-৮ আসনের কাঁচি প্রতীকের প্রার্থী রাফিকুজ্জামান ফরিদের গণসংযোগ 

‎বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী রাফিকুজ্জামান ফরিদ দিনভর গণসংযোগ ও পথসভা করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি বেইলি রোড, সিদ্ধেশ্বরী ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। 

সকাল থেকেই রাফিকুজ্জামান ফরিদ তার নির্বাচনি প্রতীক ‘কাচি’ নিয়ে বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড, মৌচাক মার্কেট ও আনারকলি মার্কেট এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান। গণসংযোগের সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ ও গণভোটের যৌক্তিকতা তুলে ধরে দলের লিফলেট বিলি করেন। সাধারণ মানুষের কাছে দলের ইশতেহার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন তিনি।

দুপুরে মৌচাক মার্কেটের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় রাফিকুজ্জামান ফরিদ বক্তব্য রাখেন। 

নির্বাচনি প্রচারণায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু। এছাড়াও বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম নান্টু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি