প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির দেশব্যাপী ইফতার মাহফিল কর্মসূচি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সারা দেশে বিভাগীয় পর্যায়ে ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ধানমন্ডির আবাহনী মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ’। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহতরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন ও চিত্র প্রদর্শনীও আয়োজন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশব্যাপী বিভাগীয় ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী— ২ মার্চ: চট্টগ্রাম, ৩ মার্চ: কুমিল্লা, ৪ মার্চ: সিলেট, ৫ মার্চ: ময়মনসিংহ, ৬ মার্চ: ঢাকা, ৭ মার্চ: ফরিদপুর, ৮ মার্চ: বরিশাল, ৯ মার্চ: খুলনা, ১০ মার্চ: রাজশাহী, ১১ মার্চ: রংপুর, ১২ মার্চ: ঢাকা মহানগর, ১৩ মার্চ: ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ: ঢাকা মহানগর দক্ষিণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, সদস্য সরোয়ার তুষার ও মাহবুব আলমসহ কেন্দ্রীয় নেতারা।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি