রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৬, ২১:১৪ আপডেট : ০১ মার্চ ২০২৬, ২১:১৪

রাজপথ ও সংসদ— উভয় ক্ষেত্রেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শক্ত অবস্থানে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ড এবং হাদী হত্যার বিচার নিশ্চিত করা এনসিপির প্রধান লক্ষ্য।” 

রবিবার (১ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতীয় যুব শক্তি’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “সংস্কার বাস্তবায়ন করতে হলে সংসদ অধিবেশনে যথাযথ প্রক্রিয়ায় পরিষদ গঠন করে শপথ নিতে হবে। একই সঙ্গে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় আনতে হবে।” তার মতে, রাষ্ট্র সংস্কারের প্রাথমিক ধাপ হিসেবে এটি জরুরি। 

অনুষ্ঠানে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন সরকারের প্রাথমিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য ছাত্র-জনতা প্রাণ হারিয়েছে, বর্তমান সরকার শপথ নিয়েই সেই আকাঙ্ক্ষা পূরণে আমাদের আশাহত করেছে।”

তিনি আরও যোগ করেন, “যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সব অপকর্মের সহযোগী ছিলেন এবং জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার বক্তব্যের মধ্য দিয়ে সংসদ অধিবেশন শুরু হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।” 

একই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি অভিযোগ করে বলেন, “ক্ষমতায় যাওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি গড়িমসি শুরু করেছে।” 

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম-ইমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
সমস্যা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ