এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৮:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৮:৪৭

প্রবাসীদের বিভিন্ন সংকটে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠন করা হয়েছে এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল। এনসিপি এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে এ সেল প্রতিষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্য সচিব নাজমুল বাসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে সেলটি গঠন করনা হয়। 

এনসিপি থেকে কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এছাড়াও রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত, আইনি বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক রাসেল মোল্লা, মানবাধিকার বিষয়ক সমন্বয়ক নাভিদ নওরোজ এবং সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি। 

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে কমিটির প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স), সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার), আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত), জরুরি সাড়া ও অপারেশন প্রধান সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে), আইনি-প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা প্রধান সমন্বয়ক মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), কল্যাণ-প্রশিক্ষণ ও কাউন্সেলিং সমন্বয়ক নাইমুর মাহের (কানাডা), যোগাযোগ-গণমাধ্যম ও তথ্য সুরক্ষা সমন্বয়ক নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), নারী-কল্যাণ ও শিশু সুরক্ষা বিষয়ক সমন্বয়ক চম্পা আক্তার (রাশিয়া) এবং মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক হয়েছেন আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া)। 

এই সেলের মাধ্যমে প্রবাসীরা যে ধরনের সহায়তা পাবেন: জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা, প্রবাসী পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত, বুলিং বা সাইবার বুলিং প্রতিরোধ, আইনি-প্রশাসনিক পরামর্শ, মানবিক সহায়তা ও ফান্ডরেইজিং, মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর সহায়তা, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্কুল, কলেজ-ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং, নারী ও শিশুদের নিরাপত্তা ও অনলাইন সেফটি, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রাইভেসি সংক্রান্ত নির্দেশনা, বিদেশে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষা।

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি