সংসদীয় সিদ্ধান্ত ও সংস্কার ইস্যুতে হাসনাতের লাইভ বক্তব্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০১

সংসদে সাম্প্রতিক কার্যক্রম, বিরোধী দলের ভূমিকা এবং একাধিক অধ্যাদেশ বাতিল নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে লাইভে এসে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংসদের গত সপ্তাহ ছিল “ইভেন্টফুল”, যেখানে ওয়াকআউট, সংবিধান সংশোধনী নিয়ে বিতর্ক এবং একাধিক বিল উত্থাপন ও বাতিলের ঘটনা ঘটে।

তিনি জানান, সংসদে বিরোধী দলের ভূমিকা ও বারবার ওয়াকআউটের কারণ, বিল নিয়ে অবস্থান এবং বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করতেই তিনি লাইভে আসেন বলে উল্লেখ করেন।

পুলিশ সংস্কার কমিশন নিয়ে বক্তব্য

 হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ সংস্কার কমিশন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি, তবে তা সংসদে উত্থাপনই করা হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, পুলিশকে জনবান্ধব ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার উদ্দেশ্যেই এই সংস্কার প্রস্তাব আনা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে পুলিশের পদোন্নতি ও পোস্টিং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত— এমন অভিযোগ দীর্ঘদিনের। তার মতে, পুলিশকে সরকারের “লাঠিয়াল বাহিনী” হিসেবে ব্যবহার না করে কেবল আইন বাস্তবায়নকারী সংস্থা হিসেবে গড়ে তোলা জরুরি ছিল।

মানবাধিকার কমিশন প্রসঙ্গ

তিনি দাবি করেন, মানবাধিকার কমিশনের পূর্ববর্তী সংস্কার বাতিল করে ২০০৯ সালের আইনে ফিরিয়ে নেওয়া হয়েছে, যা তার ভাষায় “কার্যত দুর্বল”। তার বক্তব্য অনুযায়ী, এতে কমিশনের স্বাধীনভাবে তদন্ত করার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে এবং অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের অনুমতির শর্ত যুক্ত হওয়ায় এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্তের ক্ষেত্রেও এই পরিবর্তন প্রভাব ফেলতে পারে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ

সুপ্রিম কোর্টের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী একটি অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগীয় সচিবালয়কে স্বাধীন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বর্তমান সিদ্ধান্তে তা আবার আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে আনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তার মতে, এতে বিচারকদের পদোন্নতি, পোস্টিং এবং প্রশাসনিক সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যেতে পারে, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য ক্ষতিকর।

স্থানীয় সরকার অধ্যাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে। তার দাবি অনুযায়ী, নতুন অধ্যাদেশের মাধ্যমে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণের সুযোগ রাখা হয়েছে; যা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দলীয়করণের দিকে ঠেলে দিতে পারে।

লাইভ বক্তব্যে  হাসনাত আবদুল্লাহ সংসদের সাম্প্রতিক সিদ্ধান্ত ও একাধিক অধ্যাদেশ বাতিল নিয়ে তীব্র সমালোচনা করেন এবং জানান, এসব পরিবর্তন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

/এমএএল/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু