যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৬, ২০:০৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ২০:০৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাম দলগুলোর নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে রাজধানীর যাত্রাবাড়ী পার্ক এবং সদরঘাট এলাকায় বাহাদুর শাহ পার্কের সামনে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগে এ দাবি জানান জোট নেতারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের করা অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা  বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে ধারাবাহিক প্রচার ও গণসংযোগ সপ্তাহের দ্বিতীয় দিনে এ কর্মসূচি পালন করা হয়।

যাত্রাবাড়ীর কর্মসূচিতে বক্তব্য রাখেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, বাসদ (মাহাবুব) মহিন উদ্দিন চৌধুরী লিটন, বাসদ (মার্কসবাদী) নেতা শাহীনুর আক্তার সুমি,স্থানীয় নেতা শামছুল আলম জুলফিকার , সাইফুল ইসলাম সমীর, নবী হোসেন, মাহীন সিকদার প্রমুখ।

একই সময়ে বাহাদুর শাহ পার্ক থেকে সদরঘাট, ইসলামপুর এলাকা পর্যন্ত লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় নেতা জলি তালুকদার,বাসদ( মার্কসবাদী) নেতা মানস নন্দী, স্থানীয় নেতা আব্দুস সালাম খোকন, এডভোকেট বিমল শাহা, রায়হান উদ্দীন প্রমুখ।

দুইটি সমাবেশেই বাম নেতারা অসম চুক্তি ও অসামঞ্জ্যতা তুলে ধরেন। বলেন এই চুক্তিতে মাছ, মাংসসহ সব পণ্যের অবাধ আমদানির বাধ্যবাধকতা থাকায় দেশের কৃষি, গ্রামীণ অর্থনীতিতে বিশেষ করে পোলট্রি, মৎস্য, দুগ্ধসহ বিভিন্ন খাতে আমাদের দেশে বর্তমানে যেটুকু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তাতে ধস নামবে। অপ্রয়োজনে বেশি দামে কৃষিপণ্য কিনতে আমরা বাধ্য হবো। রাসায়নিক পণ্য বাংলাদেশের বাজারে ঢোকার সুযোগ অবারিত হবে। এই চুক্তিতে আমরা বেশি দামে মার্কিন তুলা কিনতে বাধ্য হবো। জাহাজ পরিবহনে ট্রান্সশিপমেন্ট সময় বেশি লাগবে। তৈরি পোশাকের খরচ বেড়ে যাবে। রফতানি প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। আমাদের তৈরি পোষাক শিল্পে বিশাল ধস নামবে এবং অনেক শ্রমিক চাকরিচ্যুত হবে।

মার্কিন পণ্যে শুল্ক কমাতে বা শুল্কমুক্ত করতে বাধ্য হওয়ায় সরকারের রাজস্ব আয় যেমন কমবে, তেমনই বেশি দামে আমদানি করায় ভর্তুকিও বাড়বে।

নেতারা অবিলম্বে এই অসম চুক্তি বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলে আগ্রাসন ও যুদ্ধ বন্ধের জোর দাবি জানান।

দ্বিতীয় দিনের কর্মসূচি

সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধ জোটের প্রচার সপ্তাহে শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে জমায়েত হয়ে তিন রাস্তার মোড় ও একই সময়ে জুরাইন রেল গেটে জমায়েত হয়ে শ্যামপুর-কদমতলী এলাকায় প্রচার, গণসংযোগ, লিফলেট বিলি ও পথসভা অনুষ্ঠিত হবে।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী