এনসিপির সমর্থনে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তির’ আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৬, ০০:৪৯আপডেট : ০৩ মে ২০২৬, ০০:৪৯

বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তি’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থনে সংগঠনটি দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাংবিধানিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে বলে জানায় দলটি। 

শনিবার (২ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তির’ আত্মপ্রকাশ এবং ‘আগামী বাজেটে প্রতিবন্ধী নাগরিকের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

এসময় এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ এবং এনসিপির ছায়া-বাজেট প্রণয়ন কমিটির উপ-প্রধান আবদুল্লাহ আল ফয়সাল। 

সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধী নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শুধুমাত্র দান-অনুদানের দৃষ্টিভঙ্গিতে না দেখে রাষ্ট্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে।”  

অনুষ্ঠানে সংগঠনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়। প্রস্তাবিত কমিটিতে রয়েছেন— আহ্বায়ক ইফতেখার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল হক যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব বাপ্পি সরকার, যুগ্ম সদস্য সচিব মোছা. চেনবানু, আমজাদ হোসেন (সদস্য), মতিউর রহমান হৃদয় (সদস্য), মো. জহিরুল ইসলাম (সদস্য)। 

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য 

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে— প্রতিবন্ধীদের সাংবিধানিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করা; রাজনৈতিক ক্ষমতায়ন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখা; জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি নিশ্চিত করা; প্রতিবন্ধীদের সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দৃষ্টিভঙ্গিগত ইতিবাচক পরিবর্তন সাধন করা; সমাজে বিদ্যমান বৈষম্য, বঞ্চনা ও নেতিবাচক মানসিকতার বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলা; দেশ ও সমাজ পুনর্গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও দৃশ্যমান অবদান নিশ্চিত করা; প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক প্রশিক্ষণ ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা; নারী, শিশু ও প্রান্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করা; প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, পরিবহন, প্রযুক্তি ও সরকারি সেবায় প্রবেশগম্যতা নিশ্চিতের দাবিতে কাজ করা; প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক আইন, নীতি ও আন্তর্জাতিক সনদের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকিতে ভূমিকা রাখা এবং একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সামাজিক আন্দোলন জোরদার করা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বশেষ খবর
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের