ফেসবুকে প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৬, ১৭:৩৫আপডেট : ১১ মে ২০২৬, ১৭:৪২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। সোমবার (১১ মে) বিকেল ৫টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি এই চিঠি প্রকাশ করেন। 

চিঠিতে শিশির মনির লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আপনি অনেক ব্যস্ত। আপনি এখন ক্ষমতায় তাই অনেক মধুর মাছি আপনাকে ঘিরে ধরবে। উদ্দেশ্য হাসিল করতে চাইবে। আমার কথা আপাত-অর্থে তিক্ত মনে হতে পারে। কিন্তু প্রকৃত অর্থে আমার বিবেচনায় এটাই সঠিক। আপনি অনেক পরিশ্রম করছেন। দেশ গঠনের জন্য সময় দিচ্ছেন। আপনি সহজ-সরল জীবন যাপন করার চেষ্টা করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।” 

পুলিশ মহাপরিদর্শকের বিষয়ে চিঠিতে তিনি লেখেন, “পুলিশ মহাপরিদর্শকের বক্তব্যের সময় আপনি সামনে বসা ছিলেন। নিশ্চয়ই আপনি বিব্রত হয়েছেন। আমার বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার সামনে এভাবে কথা বললে থামিয়ে দিতেন। হয়তো আপনিও এই ধরনের বক্তব্য পছন্দ করেননি। আপনি যে রাষ্ট্রের কথা বলছেন বা স্বপ্ন দেখাচ্ছেন সেটা এই রকম নয়।  

“তিনি একজন সরকারি কর্মচারী। তার ব্যক্তিগত আদর্শ বা চিন্তা বা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। কিন্তু জনসম্মুখে এই ধরনের বক্তব্য দিলে আপনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। মানুষ এইগুলি নিয়ে ট্রল করবে। নেতিবাচক ধারণার তৈরি হবে। অতীতের পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাবে। অন্যরাও উদাহরণ হিসেবে নিয়ে একই ধরনের বক্তব্য দিতে পারে। 

“দয়াকরে এই ভদ্রলোককে দৃষ্টি আকর্ষণ করুন। আমি শুনেছি অনেক মাননীয় সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রীকে আপনি তাদের অগ্রহণযোগ্য বক্তব্যের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানেও করা দরকার। অন্যথায় ভুল মেসেজ যাবে। জনমনে বিভ্রান্তি তৈরি হবে।”  

চিঠিতে শিশির মনির বলেছেন, “জনাব পুলিশ প্রধান তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি ভুলে গেছেন যে বর্তমানে তিনি পুলিশের প্রধান ব্যক্তি। তার কথা-বার্তা এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক বিদ্যমান। সেজন্য অত্যন্ত সতর্কতার সহিত পা ফেলা জরুরি। 

“আমাদের পুলিশ বাহিনী শক্তিশালী হয়ে উঠুক। সামর্থ বৃদ্ধি পাক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হউক। এই প্রত্যাশায়।” 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
১১ দলের লালদিঘীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ