রামিসা হত্যার বিচার নিয়ে জামায়াত-এনসিপিকে রাশেদ খাঁনের চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ১৬:৪৪আপডেট : ২২ মে ২০২৬, ১৬:৪৪

রামিসা হত্যার বিচার নিয়ে জামায়াত-এনসিপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এই চ্যালেঞ্জ দেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেফতার করা। আসামি ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছে। বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ। আজকে আইনমন্ত্রীও বলেছেন সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত বিচার হবে। এখন অনেকের দাবি প্রকাশ্যে ধর্ষণের শাস্তির আইন। হ্যাঁ, জনগণ চাইলে একটি রাষ্ট্রে সব হতে পারে। এমনকি শরিয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে।”

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করা গণ অধিকার পরিষদের সাবেক নেতা লেখেন, “জামায়াতে ইসলামী ও এনসিপি কি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায়? চাইলে তারা বিবৃতি দিক বা সাংবাদিক সম্মেলন করে বলুক। এ বিষয়ে কনসেনসাসে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে সহজ হবে। কিন্তু, তারাও প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না। কিন্তু, সব দোষ বিএনপি! শরিয়া আইনের রাজনীতি করেও যারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায়, তারা ইসলামিক দল হতে পারে না।” 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাশেদ খাঁনের ওই পোস্টে সাড়ে পাঁচ হাজারেরও বেশি রিয়্যাক্ট পড়েছে। শেয়ার হয়েছে ১৭০ বার।

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না: নাহিদ ইসলাম
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
সর্বশেষ খবর
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
নকল করতে না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
ঘরের আলমারিতে ঢুকে পড়া সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল