অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ১৮:৫৯আপডেট : ২৬ মে ২০২৬, ২০:৫৫

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে ‘কিচেন কেবিনেট’ কাজ করতো, এমন দাবি করেছেন বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা। সবশেষ সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন। এই কেবিনেটে কারা ছিলেন এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্রের দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের দাবি, তিনি ‘কিচেন কেবিনেট’ সদস্য ছিলেন না। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, “সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিচেন কেবিনেট সম্পর্কে যে তথ্য দিচ্ছেন, এর সদস্য আমি ছিলাম না।”

মঙ্গলবার (২৬ মে) বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

আসিফ মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে তৎকালীন সরকার কোনও আলোচনা করেনি। বিএনপির পরামর্শে নির্বাচনের তিন দিন আগে এ চুক্তিটি করেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান। এই চুক্তি সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপির ইচ্ছেতে হয়েছে।”

তিনি আরও বলেন, “চুক্তির কোনও কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।”

বিসিবি প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, “এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি। সবাই এসেছে পারিবারিক পরিচয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব পদে যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর করা হয়েছিল। আর এখন ক্রীড়াকে পারিবারিকরণ করেছে বিএনপি।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন
‘সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক’
‘সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক’
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার