নতজানু পররাষ্ট্র নীতি পরিহারের দাবি ১১ দলীয় ঐক্যের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১৮:৪৩আপডেট : ০৯ জুন ২০২৬, ১৮:৪৩

নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। তারা বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের নিকট জোর দাবি জানায়।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক এই দাবি জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমেক্রেটিম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ। 

সভায় বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর উদ্বেগ প্রকাশ করা হয়। 

অবিলম্বে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

সভায় উপরোক্ত দাবিতে গৃহীত কর্মসূচি ঘোষণার জন্য আগামীকাল বুধবার (১০ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
বরিশালে জাপা মহাসচিবশুরুতেই অনিয়মের নির্বাচন করলে ৫ বছর দেশ চালাতে পারবে না এই সরকার
ইসলামী ব্যাংক নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদলীয় নেতার
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার প্রতিবাদ জামায়াতের
সর্বশেষ খবর
বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষীদের কার্যক্রম অনন্য: প্রধানমন্ত্রী
বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষীদের কার্যক্রম অনন্য: প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলা: দুই কর্মদিবসে পেপার বুক তৈরির আশা অ্যাটর্নি জেনারেলের
রামিসা হত্যা মামলা: দুই কর্মদিবসে পেপার বুক তৈরির আশা অ্যাটর্নি জেনারেলের
প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে যুবক কারাগারে
প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে যুবক কারাগারে
শুরুতেই অনিয়মের নির্বাচন করলে ৫ বছর দেশ চালাতে পারবে না এই সরকার
বরিশালে জাপা মহাসচিবশুরুতেই অনিয়মের নির্বাচন করলে ৫ বছর দেশ চালাতে পারবে না এই সরকার
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু