গণমাধ্যমকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী: ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ জুন ২০২৬, ১৮:১৭আপডেট : ২৩ জুন ২০২৬, ১৮:১৭

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ঘটনায় জড়িত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী।

মঙ্গলবার (২৪ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী, কালবেলার সাংবাদিক আব্দুর রহমান ইশানসহ প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মী জামায়াত নেতাকর্মীদের হামলার শিকার হন এবং লাঞ্ছিত হন।

ছাত্রদল নেতারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর হামলা কোনও স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যেভাবে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তারা আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে, তারা ভিন্নমত সহ্য করতে পারে না। এর মাধ্যমে তারা দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা আবারও প্রমাণ করেছে যে স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি এখনও বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। একটি স্বাধীন রাষ্ট্রে পেশাদার সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো উগ্র ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে সংগঠনটি।

তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
পদ নেই ছাত্রদলে, তবু ‘নেতা’ পরিচয়ে থানার সামনে বিক্ষোভ
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে আসামি
হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়েছে আসামি
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ