আলিয়া মাদ্রাসার হ‌লে প্রবেশ কর‌তে পারছেন না বলে অভিযোগ শিবিরের  

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৫ আগস্ট ২০২৬, ১৬:০৫ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৬:১১

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

বুধবার (৫ আগস্ট) সকালে হলে প্রবেশ করতে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন বলে অভিযোগ করেন তারা। 

শিক্ষার্থীদের অ‌ভি‌যোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তাদের দাবি, মঙ্গলবার থেকে তারা হলের বাইরে অবস্থান করছেন। আগামীকাল বৃহস্প‌তিবার (৬ জুলাই) অনেকের পরীক্ষা থাকায় হলে অবস্থান করা জরুরি। কিন্তু সেখানে প্রবেশ করতে না পারায় তারা উদ্বেগে রয়েছেন। 

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসলামী ছাত্রশিবির। দু’দলের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুক্ষণ ইট-পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। 

এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সংঘর্ষ হয়। এরপর থেকেই আলিয়া মাদ্রাসায় উত্তেজনা বিরাজ করছিল। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ
ভেজাল ওষুধ প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি
ভেজাল ওষুধ প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি
যন্তুর মন্তরে রাহুলকে টেনেহিঁচড়ে বাসে তুললো পুলিশ, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ
যন্তুর মন্তরে রাহুলকে টেনেহিঁচড়ে বাসে তুললো পুলিশ, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি