শহীদ মিনারে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র কর্মসূচিতে নিষেধাজ্ঞার নিন্দা যুক্তফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ১৯:২০আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৯:২০

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

শনিবার (২২ আগস্ট) ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা বলেন, শহীদ মিনারে কর্মসূচি পালনের জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে চিঠি দিয়ে কর্মসূচির বিষয়ে জানানো হয় সমন্বয়ের জন্য, যাতে একই সময়ে একাধিক সংগঠন বা প্রতিষ্ঠানের কর্মসূচি সাংঘর্ষিক না হয়।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে পুলিশকে কর্মসূচির বিষয়ে অবহিত করা যেতে পারে। তারা নিরাপত্তাজনিত কারণে সভা-সমাবেশ নিয়ে পরামর্শ বা নির্দেশনা দিতে পারে। তবে কর্মসূচির অনুমতি দেওয়ার এখতিয়ার পুলিশের নেই।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা অভিযোগ করেন, বিএনপি সরকার অতীতের ফ্যাসিবাদী সরকারের মতোই পুলিশ দিয়ে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ও বাধা দিচ্ছে। এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা, মুক্তবুদ্ধির বিকাশ এবং গণতান্ত্রিক চিন্তা-চেতনা ও মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে বাকস্বাধীনতা, সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে সভা-সমাবেশ ও মতপ্রকাশের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন এবং ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।

/এমকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী