আমি বাকরুদ্ধ: তাসনিম জারা

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৪

চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সিসি ক্যামেরাসহ সব স্টুডিওর সব যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেলে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাসনিম জারা।  

পোস্টে তিনি লিখেছেন, আমি বাকরুদ্ধ। সালমান মুক্তাদিরের চেয়ে বড় পরিসরে কথা বলার সুযোগ এই দেশে খুব কম মানুষেরই আছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা জানত—পুরো দেশ বিষয়টি দেখবে, এমনকি সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজনও দেখবেন। তারপরও তারা তার স্টুডিও ভেঙে তছনছ করে রেখে গেছে, যেন সবাই সেই ধ্বংসযজ্ঞ দেখতে পায়। এ ধরনের দুঃসাহসিকতা ভিন্ন মাত্রার। মানুষ সাধারণত তখনই এমনটা করার সাহস পায়, যখন তারা মনে করে, তাদের কেউ কিছু করতে পারবে না।

তাসনিম জারা বলেন, তারা যদি সালমানের সঙ্গে এমনটা করতে পারে, তাহলে ভাবুন তো—দোকানি ও ছোট ব্যবসার মালিকদের সঙ্গে কী ঘটছে, যাদের গল্প কখনো সংবাদমাধ্যমে আসে না। তাসনিম জারার পোস্ট

ওই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি সেখানে বলেন, ‘এই ভিডিওটা শুধু বানানো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য, প্লিজ আপনি কোনও টেনশন নিবেন না। দিস ইজ নরমানল ইন বাংলাদেশ।’

মুক্তাদির বলেন, ‘এই রকম কোনও স্টুডিও বাংলাদেশে ছিল না। এটা ভাঙার পরও আমি কেন ভেঙে পড়ছি না, কারণ বাংলাদেশে যারা নতুন কিছু করতে চান, তাদের জন্য নতুন কিছু শেখাতে চাই। আপনি যদি কারও তোষামোদি না করেন, আপনার যদি কোনও ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনও পলিটিক্স না করেন, সিকিউরিটি টাকা পয়সা দিয়ে কিনতে না পারেন তাদের সঙ্গে বাংলাদেশে এমনটাই ঘটবে। সে জন্য আমরা বলি পায়ের নিচে মাটি শক্ত না থাকলে আমাদের কিছু করা উচিত না।’

তিনি বলেন, ‘আমি এভাবে কথা বলছি কারণ আমি স্ট্রেং; কিন্তু অনেকে এটা নিতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষ স্ট্রং না।’

সালমান মুক্তাদির বলেন, ‘গত ১২ বছরে আমি একটা ছোট্ট রুম থেকে এ পর্যায়ে এসেছি। তোমরা যদি বাংলাদেশে কোনও স্বপ্ন দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রেও এটাই (ভাঙচুরের চিত্র দেখিয়ে) হবে। 

তিনি বলেন, ‘আমার যে স্বপ্ন ছিল, তা আমি পূরণ করছি।  বিএনপির যারা এটা করেছো, তোমরা এর থেকে বড় আর হতে পারবা না। এটাই তোমাদের নেচার।’ 

সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই অফিসের খেটে খাওয়া মানুষগুলো কান্না করছে।’ তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করবো। তোমরা চিন্তা করো না।’

/আইএএম/
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুট: সরকারের কাছে তাসনিম জারার কিছু প্রশ্ন
‘যৌন ডাক্তার’ ট্যাগ ও ‘ফেসবুকে ওষুধ বিক্রি’ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
সর্বশেষ খবর
আজ সব অজুহাতকে ছুটি দেওয়ার দিন!
আজ সব অজুহাতকে ছুটি দেওয়ার দিন!
ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!
ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল: মাহদী আমিন
দ. আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৭
দ. আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৭
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী