জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ১৩:১৮ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৩:১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন, তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।

তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতিকারী বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, আমরা খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

অন্যদিকে জাতীয় পার্টির সূত্র জানায়, ঘটনার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে জি এম কাদেরের বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাসভবন লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
অনিশ্চয়তায় শাহজালাল বিমানবন্দরে দিন-রাত কাটছে হাজার হাজার যাত্রীর 
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বশেষ খবর
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি
মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, পরীক্ষা করছে এসআরবি
মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, পরীক্ষা করছে এসআরবি
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা