ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ২২:৩২ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২২:৩২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর   স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। সেখা‌নে স্বাস্থ‌্য পরীক্ষা শেষে আবারও তাকে কারাগারে নিয়ে যান সং‌শ্লিষ্টরা।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, হাসানুল হক ইনুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে নিয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার চলছে।

/এসএন‌কে/এপিএইচ/
সম্পর্কিত
কারাদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে ইনুর আপিল
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর