প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ২ কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০২০, ১৮:৪৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৮:৫৯

প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে, (ডানে) শেখ হাসিনা করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও ত্রাণ তহবিলে আর্থিক অনুদান হিসেবে দুই কোটি টাকা দিলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। গত ২৯ মার্চ বিকালে অনুদানের চেক দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাখাওয়াত হোসেন ও এর মালিকানাধীন হোটেল ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মুহর।

চেকটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তার কক্ষ থেকে শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মো. সাখাওয়াত হোসেন ও ড্যানিয়েল মুহর।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সিইও জানান, তাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নূর আলী দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং দি ওয়েস্টিন ঢাকার কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম