সিটিটিসিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো ইভ্যালি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২০, ২৩:০২আপডেট : ০৮ মে ২০২০, ২৩:০৮

সিটিটিসিকে পিপিই হস্তান্তর করছে ইভ্যালি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগকে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা (পিপিই) সামগ্রী দিলো ইভ্যালি ডটকম ডট বিডি। করোনাভাইরাস মহামারিতে পেশাগত দায়িত্ব পালন করছে ডিএমপি’র এই বিশেষায়িত ইউনিটের সদস্যরা। তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে এসব সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর মিন্টু রোডে সিটিটিসি’র প্রধান কার্যালয়ে প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পিপিই হস্তান্তর করেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এবং বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিনসহ সিটিটিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। 

ইভ্যালি ও সিটিটিসি জানায়, নিরাপত্তা সামগ্রীর মধ্যে রয়েছে ২৫০টি পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই), আড়াই হাজার ফেস্ক মাস্ক, ২৫০টি আই প্রটেকটিভ গ্লাস, ২৫০টি হ্যান্ড ওয়াশার এবং ৫০০টি হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া ইভ্যালির পক্ষ থেকে সিটিটিসি কার্যালয়ের জন্য চারটি হ্যান্ড থার্মোমিটার দেওয়া হয়েছে।

ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল বলেন, ‘করোনার এই দুর্যোগকালীন চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম। সিটিটিসি ডিএমপি’র একটি বিশেষায়িত ইউনিট। তাদের পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে দিয়েছি। এ সময়ে পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিরাপদ রাখতে তারা কাজ করে যাচ্ছেন। তারা নিরাপদ থাকলে এবং আমরা সচেতন হলে আমরাও নিরাপদ থাকবো।’

ব্যক্তিগত স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানের জন্য ইভ্যালির প্রতি ধন্যবাদ জানিয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘করোনার এই সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে সাহসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আপনারা জানেন, করোনায় পুলিশ বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন, মৃতের ঘটনাও ঘটেছে। এরপরও দেশের যেকোনও সংকটে এবারও আমরা পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধসহ জনগণের নিরাপত্তায় কাজ করে আসছি। ইভ্যালি আমাদের পাশে এসে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ। এতে করে আমরা আরও অনুপ্রাণিত হবো।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম