ইসলামী ব্যাংক ও ঢাকা ওয়াসার মধ্যে চুক্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৭:৪৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৪৭

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তিটি সই হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী তাকসিম এ খান।

চুক্তির আওতায় ঢাকা ওয়াসার গ্রাহকরা ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পানি ও স্যুয়ারেজ বিল পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মো. আলতাফ হুসাইন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মুহাম্মদ ইব্রাহিম ও ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায়সহ আরও অনেকে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি