ডাচ-বাংলা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৭:৩৯আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:৩৯

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে সকল শেয়ারহোল্ডাদের শুভেচ্ছা জানান।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০২০ সালের জন্য ৩০% ডিভিডেন্ড (১৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ১৫% স্টক ডিভিডেন্ড) প্রদানের অনুমোদন দেন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২০ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭২,৩৫৫.৪ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৩৯০,৩৬২.০ মিলিয়ন টাকা; যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৮২.০ মিলিয়ন টাকা বা ২১.০%। ২০২০ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ ২৭৩,৩৮২.৯ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ২৫৬,২৩৯.৭ মিলিয়ন টাকা; যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৬.৭%। ২০২০ সালে ব্যাংকের ডিপোজিট ৬০,৪৫১.৮ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২,৬১১.০ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৩০২,১৫৯.২ মিলিয়ন টাকা; যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ২০.০%।

ব্যাংক ২০২০ সালে ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ৯,৬৬০.৮ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৭,৪৩৬.৩ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা অর্জন করে ৫,৪৯৮.৭ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৪,৩৪১.৪ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের ১০ টাকার শেয়ার প্রতি আয় হয়েছে ৭.৮৯ টাকা। Basel III অনুযায়ী ২০২০ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৭.২% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকা বাঞ্ছনীয়।

সভায় ব্যাংকের পরিচালক হিসেবে আবেদুর রশীদ খান’র পুনঃনিয়োগ অনুমোদন করা হয়। এছাড়া ২০২০ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম এন্ড কোং’র নিয়োগ অনুমোদন করা হয়।

প্রেস রিলিজ

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি