শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভার দিলো ৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ২০:২৩আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:২৩

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তাদের গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৭ কোটি ১৮ লাখ টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার কোম্পানি সচিব রাশেদুল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লা ৭ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ১৪২ টাকার দু’টি চেক হস্তান্তর করেন।

শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশি-বিদেশি ও বহুজাতিক মিলে ২০৭টি কোম্পানি ও প্রতিষ্ঠান শ্রমিক কল্যাণ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। আজ পর্যন্ত এই তহবিলে প্রায় ৫৬৫ কোটি টাকার ওপরে জমা হয়েছে। এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব বেগম সাকিউন নাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি