বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠান শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ২০:০০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২০:০২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে এক ঘণ্টার একটি তাত্ত্বিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং আইসিটি বিভাগ।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে শুক্রবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে এবং শনিবার (২৮ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে। সরাসরি দেখা যাবে- একাত্তর টিভি এবং চ্যানেলটির ফেসবুক পেজে।

বাংলাদেশ প্রতিষ্ঠার পথে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আধুনিক প্রজন্মের সামনে তুলে ধরতে 'ভালোবাসা, শান্তি ও স্বাধীনতা: বঙ্গবন্ধুর দর্শন' শীর্ষক এ আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের প্রথিতযশা ব্যক্তিবর্গ।

নতুন প্রজন্মের জন্য সংক্ষেপে জাতির ইতিহাসের বাঁক ঘুরে আসার একটি সুযোগ এটি।

অতিথি ও আলোচক হিসেবে অনুষ্ঠানে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল আলম (অনুবাদক, অসমাপ্ত আত্মজীবনী), গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ বদরুল আহসান; আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি; আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। ইংরেজিতে অনুষ্ঠিত এই আলোচনার সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম