প্রাণ-আরএফএল গ্রুপের ডিলারদের জামানতবিহীন ঋণ দিবে প্রাইম ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং সুবিধার আওতায় প্রাণ-আরএফএল গ্রুপের ডিলারদের জামানতবিহীন সিএসএমই ঋণ প্রদানে সম্প্রতি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে প্রাইম ব্যাংক।

রবিবার (১২ সেপ্টেম্বর) ব্যাংকটির হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেক শাহরিয়ারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

চুক্তির আওতায় প্রাণ-আরএফএল গ্রুপের ডিস্ট্রিবিউটররা এক কোটি টাকা পর্যন্ত জামানতবিহীন ওডি (ওভার ড্রাফ্ট) সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর-ফিন্যান্স উজমা চৌধুরী এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং এমএসএমই ব্যাংকিংয়ের প্রধান সৈয়দ এম ওমর তৈয়বসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রামের মাধ্যমে প্রাণ-আরএফএলের ডিস্ট্রিবিউটররা সহজেই ঋণ সুবিধা পাবেন যা তাদের ব্যবসায় প্রসার এবং কাজের মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও ডিস্ট্রিবিউটররা বিস্তৃত ডিপোজিট প্রোডাক্টেও সুবিধা পাবেন।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম