মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে বিবি ফাউন্ডেশনের আলোচনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২১, ২৩:১৬ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২৩:১৬

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোটা বিশ্বে ছুটে বেড়িয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শত্রুর হাত থেকে বাঁচাতে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সভা করেছিলেন তিনি। দেশ ও জাতির বৃহত্তর বিকাশের জন্য নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে। মহান মুক্তিযুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব বলেছেন। 

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে বিবি ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভাটি আয়োজন করে এই গবেষণা সংস্থা। এতে সভাপতিত্ব করেন বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর বেপারী।

মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বক্তারা আরও বলেন, বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধুকে বাঙালি জাতি কখনও ভুলতে পারবো না।

সভায় আলোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক-লেখক স্বদেশ রায়, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাতীয় সংসদের পরিচালক তারিখ মাহমুদ, বিবি ফাউন্ডেশন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান তপন। সঞ্চালনায় ছিলেন নজরুল ইশতিয়াক।

/জেএইচ/
সম্পর্কিত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: স্পিকার
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আসবাব-আলমারি লুট
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
সর্বশেষ খবর
শেরপুরের পাহাড়ঘেরা এই তীর্থস্থানে মিলবে প্রকৃতি ও প্রশান্তির ছোঁয়া
শেরপুরের পাহাড়ঘেরা এই তীর্থস্থানে মিলবে প্রকৃতি ও প্রশান্তির ছোঁয়া
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা
ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির