ফ্রেশ প্রিমিয়াম টি ব্যাগ সিপি প্রোগ্রামের বিজয়ীদের পুরস্কৃত করলো এমজিআই

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ১৬:০৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৬:০৭

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অফিস ‘ফ্রেশ হাউজ’- এ আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রেশ প্রিমিয়াম টি ব্যাগ ও নাম্বার ওয়ান টি ব্যাগ সিপি প্রোগ্রামের বিজয়ীদের হাতে স্কুটি ও মোটরসাইকেল তুলে দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোট তিন জনকে পুরস্কৃত করা হয়েছে। কনজুমার অফারটির আওতায় আরও কিছু মোটরসাইকেল দেওয়া হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

চট্টগ্রামের মোহাম্মদ আলী পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ স্কুটি। গাজীপুরের হারুনুর রশিদ এবং চাঁপাইনবাবগঞ্জের মামুনুর রশিদ পেয়েছেন মোটরসাইকেল।

সিপি প্রোগ্রামের অন্য বিজয়ীরাও জিতেছেন নানান আকর্ষণীয় পুরস্কার। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় এমজিআই-এর পক্ষ থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে বিজয়ীদের কাছে পুরস্কারগুলো পৌঁছে দেওয়া হচ্ছে।

এমজিআই-এর পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান এবং জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস (এফএমসিজি) বাবলা বসু ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম