প্রিমিয়ার ব্যাংকের ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৭

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার-এর উদ্যোগে ‘দি চ্যালেঞ্জেস অব দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলুশন ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসহাক মিয়া।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং বনানী শাখা প্রধান সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখা প্রধান সাহেদ সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক এবং নারায়ণগঞ্জ শাখা প্রধান মো. শহীদ হাসান মল্লিক, এসইভিপি এবং চিফ ক্রেডিট অফিসার আনিসুল কবির এবং সরকারের ডেপুটি সেক্রেটারি গোলাম মোহাম্মদ ভুঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ও সিস্টেমস অ্যানালিস্ট এসএম তোফায়েল আহমেদসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব এম. রিয়াজুল করিম, এফসিএমএ তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি আইওটি, ব্লকচেইন ও রোবটিক্স ইত্যাদির ব্যবহার করতে দ্রুত কৌশলগত পরিকল্পনা করতে হবে। ৪র্থ শিল্পবিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ, ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মধ্যে অব্যাহত যোগাযোগ রক্ষা করতে হবে।’

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি