চট্টগ্রামে বার্জারের নতুন এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০২২, ১৭:১৩আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৭:১৩

গ্রাহক সেবায় উৎকর্ষ নিশ্চিতের পাশাপাশি আরও অধিক সংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে তাদের ওয়ান-স্টপ সল্যুশন প্রদানের লক্ষ্যে দেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’ এর ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

 ৪৩/৩, চট্টেশ্বরী রোডে নতুন এই এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিবিএলের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন বার্জারের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার আবুল কাসেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, ডিভিশনাল সেলসের ম্যানেজার নজরুল ইসলাম, প্রজেক্ট প্রলিঙ্কস এক্সপেরিয়েন্স জোনের হেড সাব্বির আহমেদ, ন্যাশনাল সেলস ম্যানেজার নন-ডেকোরেটিভ হাসানুজ্জামান, ব্রাঞ্চ সেলস ইনচার্জ শেখ মোহাম্মদ আবু ফারুক, এক্সপেরিয়েন্স জোনের হেড দেওয়ান মাহাবুবুল হাসান ও ডেকোর ইন-চার্জ জাহাঙ্গীর কবির।

সম্প্রতি চালু হওয়া এক্সপেরিয়েন্স জোন নিয়ে বার্জারের এখন সারাদেশে মোট ১৬টি ফ্ল্যাগশিপ জোন এবং সবমিলিয়ে ৩৮টি এক্সপেরিয়েন্স জোন আউটলেট রয়েছে।

এক্সপেরিয়েন্স জোন উদ্বোধনের সময় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, মানুষ যাতে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী মানসম্মত পেইন্ট সেবা উপভোগ করতে পারেন, সেজন্য বার্জার সারাদেশে নিজেদের সেবার বিস্তৃতি ঘটাতে চায়। যেহেতু গ্রাহক সেবা আমাদের অন্যতম মূল প্রাধান্য, তাই আমরা গ্রাহকদের চাহিদা অনুসারে যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি।

বার্জার এক্সপেরিয়েন্স জোনে গিয়ে গ্রাহকরা বার্জারের অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে পেইন্টিং সমস্যার সমাধান ও বাড়ির ইন্টেরিওর সংক্রান্ত পরামর্শ গ্রহণ করতে পারবেন। এছাড়াও, আগ্রহী গ্রাহকরা +৮৮০১৮৪৪১৪৭৪৩৩ ফোন নম্বর অথবা ০৮০০০-১২৩৪৫৬ ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে আউটলেটে যোগাযোগ করতে পারবেন।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি