রমজানে ১০ হাজার আউটলেটে বিকাশ পেমেন্টে ২০ শতাংশ ক্যাশব্যাক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ১৯:০১আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৯:১৭

পবিত্র রমজান, বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে গ্রাহকের কেনাকাটা আরও বেশি সাশ্রয়ী করতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। গ্রাহকরা দেশজুড়ে প্রায় ১০ হাজার ব্র্যান্ড আউটলেট, এলাকার ছোট বড় দোকান, সুপারশপ, রেস্টুরেন্ট, বেকারিসহ অনলাইন ও ফেসবুক শপে কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

আগামী ৩ মে পর্যন্ত বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

সোমবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন-অফলাইন মার্চেন্ট অফার

বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা এবং আনুষঙ্গিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্যের দোকান ও রেস্টুরেন্টসহ প্রায় তিন হাজার আউটলেট এবং জনপ্রিয় প্রায় ৭০টি অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটা করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই অফারের আওতায় অনলাইন এবং অফলাইনের প্রতিটিতে একজন গ্রাহক দিনে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা এবং অফার চলাকালীন প্রতিটিতে ৩০০ টাকা করে সর্বমোট ৬০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, অনলাইনে কেনাকাটায় বিকাশের এই ক্যাশব্যাক পেতে সর্বনিম্ন ৩০০ টাকা পেমেন্ট করতে হবে।

রিটেইল মার্চেন্ট

বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে ছয় হাজারেরও বেশি এলাকার ছোট-বড় দোকানে বিকাশ পেমেন্টে মিলছে দুই শতাংশ থেকে সর্বোচ্চ পাঁচ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব দোকানে সর্বনিম্ন ৫০০ টাকা পেমেন্ট করে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন।

সুপারশপ ও বেকারিতে কেনাকাটায় ক্যাশব্যাক

দেশের শীর্ষস্থানীয় সুপার স্টোরগুলোতে বিকাশ পেমেন্টে মিলছে বিকাশের কুপন। একজন গ্রাহক ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে প্রতিবার ১০০ টাকার কুপন পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৫ বার অর্থাৎ সর্বোচ্চ ৫০০ টাকার কুপন পেতে পারেন। কুপন ব্যবহার করতে হলে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে এবং কুপনের মেয়াদ ১৫ দিন। পাশাপাশি, সুনির্দিষ্ট কিছু বেকারিতে কেনাকাটা করে বিকাশ পেমেন্টে পাঁচ শতাংশ, সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://www.bkash.com/payment/ ।

 

/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম