‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মে ২০২২, ১৮:১৮আপডেট : ২১ মে ২০২২, ১৮:১৮

সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘বীরের মুখে বীরত্ব গাথা’র মোড়ক উন্মোচন করা করেছে। শুক্রবার (২০ মে) সন্ধ্যায় কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ২৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাপ্রধান। এ সময় বইয়ের সংকলক ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ‍ছিলেন।   

এ ছাড়া ‘নগদ’ গলফ টুর্নামেন্ট-২০২২-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

স্বাধীনতার মাসে জাতীয় দৈনিক ইত্তেফাকে সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সেখান থেকে নগদ’ ও ইত্তেফাক ‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইটি প্রকাশের যৌথ উদ্যোগ নেয়।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে সবসময় বিস্মিত হই। আমাদের স্বাধীন দেশ উপহার দিতে তারা নিজেদের জীবন বাজি রেখে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। মহান মুক্তিযুদ্ধে শহিদ ও জীবিত সামরিক-বেসামরিক সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

/আরকে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম