এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলার উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুন ২০২২, ১৮:৩১আপডেট : ০১ জুন ২০২২, ১৮:৩১

সম্প্রতি এসএমই ফাউন্ডেশন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয় একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ওই আয়োজনে ৩০ জন নারী উদ্যোক্তাকে এসএমই ফাউন্ডেশন প্রাঙ্গণে ফাইন্যান্সিয়াল লিটারেসি ও ডিজিটাল মার্কেটিং-এর ওপর প্রশিক্ষণ দেওয়া করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সার্টিফিকেটও প্রদান করা হয়। ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স-এর কর্মকর্তাগণ।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ; লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর হেড অফ এসএমই মো. কামরুজ্জামান খান, হেড অফ স্মল বিজনেস নুরুল ইসলাম, নারী উদ্যোক্তা ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান হানিয়াম মারিয়া চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি