মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে সোনালী ব্যাংকের উদ্যোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ জুন ২০২২, ২০:০৫আপডেট : ১৬ জুন ২০২২, ২০:২৩

আগামী ১৮ জুন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফইউ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শাপলা চত্বর প্রাঙ্গণে সচেতনতামূলক প্রচার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে সোনালী ব্যাংক মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন, তথ্যচিত্র, ব্যানার, ফেস্টুন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরোধী বিভিন্ন বাণী প্রচার ও প্রকাশের ব্যবস্থা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আরও ছিলেন– ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টিমানি লন্ডারিং অফিসার নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবির, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, মো. রেজাউল করিম, তাওহিদুল ইসলাম, মো. নুরুন নবী, মো.শাফায়াত হোসেন পাটোয়ারী, মো. রফিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি