নতুন পণ্য ও ইনোভেশনের ঘোষণা দিয়েছে আকিজ বোর্ড। আকিজ বোর্ড নিয়ে আসছে সুপার ম্যাট বোর্ড, মোল্ডিং মেলামাইন বোর্ড। সঙ্গে আসছে এমডিএফ বোর্ড, প্লাই উড, পিভিসি শিট, বোর্ডের এজ বেন্ডিং এবং জুট স্টিক দিয়ে বানানো পার্টিকেল বোর্ড। এছাড়াও শিগগিরই আসছে নানান ডিজাইনের মেমব্রিন এবং আর্কিট্রেভ ডোর। মঙ্গলবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ইনোভেশন দেশের ফার্নিচার এবং ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবে বৈপ্লবিক পরিবর্তন। নতুন নতুন বোর্ড উদ্ভাবন থেকে শুরু করে নানান বৈচিত্র্যের, ভিন্ন টেক্সচার এবং ভিন্ন রঙের আকিজ বোর্ডের নতুন এই বোর্ডগুলো গ্রাহক থেকে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনদের দেবে ইচ্ছে মতো ডিজাইনে ফার্নিচার বানানো এবং ইন্টেরিয়র ডিজাইন করার স্বাধীনতা।
গত ২৮ জুলাই কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে ‘আকিজ বোর্ড ডিলারস কনফারেন্স’-এর এক অনুষ্ঠানে আকিজ বোর্ডের নতুন এই ইনোভেশনগুলোর ঘোষণা দেন আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালসের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) খোরশেদ আলম।
সারা দেশ থেকে আসা চারশ’র বেশি ডিলারের এই মিলনমেলায় আরও ছিলেন– আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সামসুদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর এম আর জামিলসহ আকিজ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








